Refund and Returns Policy

রিটার্ন ও রিফান্ড পলিসি GlowFuelBD
আসসালামু আলাইকুম, প্রিয় গ্রাহক 🌸
GlowFuelBD-তে আপনাকে স্বাগতম। আমরা একটি গ্রাহকবান্ধব বিউটি প্রোডাক্টস ও টুলস ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে আপনার সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। আমাদের এক্সচেঞ্জ, রিটার্ন ও রিফান্ড পলিসি তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতার সাথে, যাতে কেনাকাটার প্রতিটি ধাপে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।

কোনো কারণে আপনি ভোগান্তির শিকার হলে, ইনশাআল্লাহ আমরা তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। তবে দ্রুত ও সঠিক সমাধানের জন্য অনুগ্রহ করে নিচের পলিসি অনুযায়ী আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন।

📦 ডেলিভারি গ্রহণের সময় করণীয়
পণ্য হাতে পাওয়ার সময় ডেলিভারি এজেন্টের সামনেই যাচাই করে বুঝে নিন।

আনবক্সিং ভিডিও করা বাধ্যতামূলক — এটি পণ্য মিসিং বা ড্যামেজ হলে প্রমাণ হিসেবে কাজ করবে। আনবক্সিং ভিডিও ছাড়া মিসিং প্রোডাক্টের কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

🔄 এক্সচেঞ্জ পলিসি
১. ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ক্লেইম করতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত পণ্যটি ব্যবহার করবেন না। কোনো কারণে এক্সচেঞ্জ সম্ভব না হলে পণ্যের মূল্য রিফান্ড করে দেওয়া হবে।
২. সঠিক পণ্য পেয়েও পরিবর্তন করতে চাইলে
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে এবং স্টক থাকা সাপেক্ষে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে শিপিং চার্জ দ্বিগুণ (2X) প্রযোজ্য হবে। ৩ দিন পার হয়ে গেলে কোনো ক্লেইম গ্রহণযোগ্য নয়।
৩. যোগাযোগের মাধ্যম
এক্সচেঞ্জ সংক্রান্ত সকল ক্লেইমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নির্ধারিত পলিসি ব্যতীত ডেলিভারি এজেন্টের দেওয়া কোনো তথ্য গ্রহণযোগ্য নয়।

📱 WhatsApp: +8801722552155

(সকাল ১০টা – সন্ধ্যা ৬টা)

↩️ রিটার্ন পলিসি
পরিস্থিতি নিয়ম

ত্রুটিপূর্ণ/ভুল পণ্য ডেলিভারি এজেন্ট থাকা অবস্থাতেই সাথে সাথে রিটার্ন করা যাবে, কোনো চার্জ ছাড়াই
মাইন্ড চেঞ্জ / লোকেশনে অনুপস্থিতি / পছন্দ না হওয়া ডেলিভারি এজেন্ট থাকা অবস্থায় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করা যাবে
ডেলিভারি চার্জ:
ঢাকা সিটির ভেতরে: ৳৬০
ঢাকা সিটির বাইরে: ৳১২০
⚠️ বিশেষ শর্তাবলী:
পণ্য একবার ব্যবহার করা হলে বা ত্রুটিমুক্ত সিলড প্রোডাক্ট আনবক্স করা হলে তা ফেরত বা পরিবর্তনযোগ্য নয়।
কম্বো প্যাকেজের ক্ষেত্রে আংশিক রিটার্ন গ্রহণযোগ্য নয়।

পণ্য হাতে পাওয়ার পর মাইন্ড চেঞ্জের কারণে রিটার্ন করতে চাইলে দ্বিগুণ (2X) কুরিয়ার চার্জ + ৫০/- প্যাকেজিং চার্জ প্রযোজ্য হবে। এক্ষেত্রে পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে WhatsApp-এ যোগাযোগ করতে হবে।

💰 রিফান্ড পলিসি
রিফান্ড ক্লেইম করলে পণ্যটি আমাদের কাছে ফেরত পাঠাতে হবে। পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর তা প্রতিশ্রুত অবস্থায় (অক্ষত ও অব্যবহৃত) পাওয়া গেলে রিফান্ড প্রসেস করা হবে।

⏱️ রিফান্ড প্রসেসিং সময়: ৭-১৫ কার্যদিবস

📞 যোগাযোগ করুন
যেকোনো এক্সচেঞ্জ, রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই WhatsApp-এ যোগাযোগ করুন। কাস্টমার কেয়ার বা মেসেঞ্জারে যোগাযোগ করলেও, চূড়ান্ত সমাধানের জন্য WhatsApp-এই কনফার্ম করতে হবে।
📱 WhatsApp: +৮৮০১৭২২৫৫২১৫৫ (সকাল ১০টা – সন্ধ্যা ৬টা)
📧 ইমেইল: glowfuelBD@gmail.com
(WhatsApp-এ ৩ কার্যদিবসের মধ্যে রেসপন্স না পেলে)
🌐 ওয়েবসাইট: https://glowfuelbd.com/

উল্লেখ্য: WhatsApp-এ যোগাযোগ না করার কারণে কোনো সমস্যা অমীমাংসিত থাকলে GlowFuelBD এর জন্য দায়ী থাকবে না। WhatsApp-এ যোগাযোগে কোনো সমস্যা হলে তা কাস্টমার কেয়ারকে জানানোর অনুরোধ রইল।

🌟 আমাদের প্রতিশ্রুতি
GlowFuelBD সবসময় চেষ্টা করে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে। আমাদের রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসি সম্পূর্ণভাবে পড়ে ও বুঝে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই শর্তাবলীর সাথে একমত না হলে অনুগ্রহ করে অর্ডার সম্পন্ন করা থেকে বিরত থাকুন।
ধন্যবাদান্তে,
Problem Solving Team
GlowFuelBD

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
Scroll to Top